সারাবাংলা

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী বাজেটে এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একইসঙ্গে বন্ধ্যাত্ব চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে রিপ্রোড্রাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভ্যারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস উপলক্ষ্যে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার অংশ। কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারলে অনেক সময় সামাজিক কটূক্তি ও হয়রানির শিকার হতে হয়। চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হলে এ ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।

 

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মেধাবী চিকিৎসকেরা সক্ষম হলেও অনেক রোগী ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান, ফলে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়। বিদেশের সমমানের চিকিৎসা দেশে সম্ভব—এমন আস্থা তৈরি করতে বন্ধ্যাত্বের চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা ও গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।

 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ্যাত্বের সমস্যায় থাকা নারী ও তাদের দেশে চিকিৎসা নিতে উৎসাহিত করা হবে। তিনি বলেন, ‘শতকরা ৮০টি ক্ষেত্রেও যদি আমরা সফল হই, সেটিই দেশের জন্য বড় সাফল্য।’ বন্ধ্যাত্বের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, তাদের সহযোগিতা পেলে প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

অধ্যাপক মুসারাত সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মাজহারুল শাহীন এবং ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। সেমিনারে মুখবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক উমা নাগ শম্পা।

বন্ধ্যাত্বের চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী বাজেটে বিস্তারিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

 

এ সময় রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

সাক্ষাৎকালে পরিবারের সদস্যগণ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা শহিদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

 

এ সময় সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহিদের নাম খচিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

 

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনও ভুলবে না। রাষ্ট্রপতি শহিদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

 

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।

 

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, বিস্তারিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং মনির নামে নিজের পরিচয় দেন।

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার কোনো ধরণের সম্পৃক্ততা আছে কি-না তা জানা যায়নি।

 

ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই আমরা ক্যাম্পাস ও আশপাশে অবস্থান করছি। আজ দুপুরের দিকে এক রিকশাচালক যাচ্ছিলো। আমরা তাকে ধরে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।’

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পরে হয়তো মারধর করেছে। এখন ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।   রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিস্তারিত

সিকিউরিটি গার্ড থেকে রাতারাতি  নেতা- হাবিবুল্লাহ কতৃক সাংবাদিকের তথ্য সংগ্রহে বাধা!

‎

‎শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

‎তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি দপ্তর থেকে তথ্য সংগ্রহকে কেন্দ্র করে বিরোধ, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক আমাদের দেশ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবং World Human Rights Organisation (WHRO)-এর সদস্য মো. ইয়াছিন মোড়ল। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা ওই জিডির নম্বর ১২০৫ এবং জিডি ট্র্যাকিং নম্বর DOSWES।

‎

‎জিডিতে তিনি অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তথ্য অধিকার আইন, ২০০৯-এর অধীনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন। পরবর্তীতে বিষয়টি যাদবপুর ফুলবাড়িয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী মো. হাবিবুল্লাহ জানতে পারেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

‎

‎জিডিতে আরও বলা হয়, এর আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে আবেদনকারীর পূর্বশত্রুতা ও বিরোধ চলে আসছিল। রাস্তাঘাটে দেখা হলে বিভিন্নভাবে গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

‎

‎আবেদনকারীর অভিযোগ, ১৬ সেপ্টেম্বর  আনুমানিক দুপুর ২ টার দিকে মো. হাবিবুল্লাহ ব্যবহৃত 01723-609886 মোবাইল নম্বর থেকে WhatsApp-এর মাধ্যমে তাকে হুমকিসূচক বার্তা দেওয়া হয়। জিডিতে তিনি দাবি করেন, তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তার ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেন মো. ইয়াছিন মোড়ল।

‎

‎মাদ্রাসা চলাকালীন সময়ে, ডিউটিরত অবস্থায় হাবিবুল্লাহ কিভাবে হুমকি দিলেন, এমন প্রশ্নে যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল বাশার জানান, প্রতিষ্ঠানের কাজ বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছে, এগুলো আমি কোন ভাবে মেনে নিবো না, তার বিরুদ্ধে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি এবং আমরা শিক্ষকরা ব্যবস্থা নিবো

‎

‎তবে জিডিতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। অভিযুক্ত মো. হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি পাওয়া যায়নি।

‎

সিকিউরিটি গার্ড থেকে রাতারাতি  নেতা- হাবিবুল্লাহ কতৃক সাংবাদিকের তথ্য সংগ্রহে বাধা

সিকিউরিটি গার্ড থেকে রাতারাতি  নেতা- হাবিবুল্লাহ কতৃক সাংবাদিকের তথ্য সংগ্রহে বাধা! ‎ ‎শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ‎তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি দপ্তর থেকে তথ্য সংগ্রহকে কেন্দ্র করে বিরোধ, হুমকি ও বিস্তারিত

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফয়জুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে অভিযুক্তরা হলেন—মুকুল (৪৫), রাব্বী (৪০), মো. অন্তর (৩০), মাজেদ (৩০), মাসুম (২৫) ও শহিদুল (৫৮)। তারা সবাই কুমারপুর (বশিরপাড়া) এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগকারী ফয়জুর রহমানের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

 

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে মাদক বিক্রিতে বাধা দিলে অভিযুক্তরা ফয়জুর রহমানকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ সময় অভিযুক্তরা লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে।

 

ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা একত্রিত হয়ে ভূল্লী থানায় যান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেন।

অভিযোগকারী ফয়জুর রহমান বলেন, এলাকায় মাদক বিক্রি বন্ধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ ও তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ   মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া গ্রামে মাদক ব্যবসায় বাধা বিস্তারিত

গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার।

 

মোঃ সাহাজুদ্দিন সরকার,ক্রাইম রিপোর্টার, গাজীপুর।

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি মো. সাগরকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানাযায়, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাগর পিতা—মোঃ শরিফ হোসেন) দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার।   মোঃ সাহাজুদ্দিন সরকার,ক্রাইম রিপোর্টার, গাজীপুর।   গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর বিস্তারিত

টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তার আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আকলিমাকে হেফাজতে নিয়েছে সখীপুর থানা পুলিশ।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক কন্যাসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটির বয়স ৪০ দিন হওয়ার পর আকলিমা তার সতীন নাসিমার কাছে তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে যান। এরপর নাসিমার কাছেই বড় হয় আশরাফুল।

 

নাছিমার কাছে আশরাফুল বড় হওয়ায় সে নাসিমাকে ‘বড় মা’ এবং আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকতো।

 

এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে আকলিমা তার ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন। এতে আশরাফুল গুরুতর আহত হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিদরাতুলও আহত হয়।

 

ঘটনার পর আকলিমা আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সকালে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তার মরদেহ সেখানেই রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

টাঙ্গাইলে সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তার আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বিস্তারিত

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

বলেন, আমাদের লংমার্চে সড়কের দু’ধার দিয়ে কোটি মানুষ লংমার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লংমার্চকে কেন্দ্র করে কোন উস্কানিতে নেতা কর্মীদের পা না দেয়ার আহ্বান জানাচ্ছি। ১ম লংমার্চের তুলনায় ২য় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে।

 

লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হবে সেজন্য দুঃখ প্রকাশ করে পরওয়ার বলেন, এই লংমার্চ সফলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করছি।

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   শুক্রবার বিস্তারিত

ট্রানজিটে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ট্রানজিট যাত্রায় ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।   ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত বিস্তারিত

সিলেট নগরের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিলেট নগরের গুরুত্বপূর্ণ এই জায়গাটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার নির্মাণের পর পুরোনো কারাগারের জায়গাটি পার্ক নির্মাণের জন্য ব্যবহারের পরিকল্পনা নেয়া হলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো কারাগারের বিশাল এই জায়গা নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে। সেখানে থাকবে সবুজায়ন, হাঁটার পথসহ বিভিন্ন নাগরিক সুবিধা। শিশু-কিশোর, প্রবীণ ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের জন্য এটি একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

 

সিলেটকে সবুজ, পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগে নতুন এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

পুরোনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণ ছিল স্থানীয় সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রতিশ্রুতি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও বিভিন্ন সময়ে নগরবাসীর জন্য সেখানে উন্মুক্ত সবুজ পরিসর তৈরির কথা জানিয়েছেন।

 

এই উদ্যোগ বাস্তবায়নে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আধা-সরকারি (ডিও) পত্র দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।

 

কমিটি সরেজমিনে এলাকা পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার পর জমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সুপারিশ করে। বৃহস্পতিবারের সভায় সেই প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে জমি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

তবে হস্তান্তরের পর সিটি করপোরেশন ওই জায়গায় কোনো বাণিজ্যিক স্থাপনা বা প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবে না। জায়গাটির ব্যবহার জনকল্যাণ ও নাগরিক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

 

সভায় পুরোনো কারাগারের বন্দিদের বাদাঘাটে অবস্থিত কারাগারে স্থানান্তরের সিদ্ধান্তও নেয়া হয়েছে। সেখানে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার-২’ নামে আরও একটি কারাগার নির্মাণ করা হবে।

 

এর ফলে পুরোনো কারাগারের জায়গাটি পর্যায়ক্রমে জনসাধারণের জন্য উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে।

 

পার্কের পাশাপাশি পুরোনো কারাগারের জায়গায় নির্মাণ করা হবে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর।

 

ফলে জায়গাটি শুধু বিনোদন ও নাগরিক অবকাশের কেন্দ্র হবে না; মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে। নতুন প্রজন্ম সেখানে বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ পাবে।

 

দীর্ঘদিন উঁচু দেয়ালে ঘেরা থাকা পুরোনো কারাগারের জায়গাটি এভাবে নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ পরিসরে রূপ নেবে। পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলিয়ে স্থানটি সিলেট নগরের নাগরিক বিনোদন, অবকাশ ও ইতিহাসচর্চার নতুন কেন্দ্র হিসেবে

গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সিলেটের পুরোনো কারাগারের জায়গায় হবে নান্দনিক পার্ক, মুক্তিযুদ্ধ জাদুঘর

সিলেট নগরের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে হস্তান্তর বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩