সারাবাংলা

 

আগামী ১ আগষ্ট দেশের সকল পরিবহনে জিপিএস বাধ্যতামূলক

 

রুবেল হোসেন নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

সম্প্রতি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকেসম্প্রতি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ১ আগষ্ট দেশের সকল পরিবহনে জিপিএস বাধ্যতামূলক 

  আগামী ১ আগষ্ট দেশের সকল পরিবহনে জিপিএস বাধ্যতামূলক   রুবেল হোসেন নিজস্ব প্রতিবেদক ঢাকা   আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বিস্তারিত

গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক, ইজিবাইকচালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ব্রিজটি ভেঙে পড়ায় জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

 

রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে জরাজীর্ণ বেইলি ব্রিজটি ধসে পড়ে। এ সময় ট্রাকটি খালে পড়ে যায়। একই সঙ্গে ট্রাকের পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি বাইসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ট্রাকচালক, ইজিবাইকচালক এবং কয়েকজন যাত্রী রয়েছেন।

 

ব্রিজটি ভেঙে পড়ার ফলে গোপালগঞ্জ শহরের সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

 

বর্তমানে যানবাহনগুলোকে বিকল্প হিসেবে লেকপাড়ের সড়ক ব্যবহার করতে হচ্ছে। তবে সড়কটি সরু ও বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় সেখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু এবং স্থায়ী ও টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ, আহত ৫

গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক, ইজিবাইকচালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ব্রিজটি বিস্তারিত

কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক

 

স্থানীয় সূত্রেঃ

পাঁচ বছরের ১ শিশুকে যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিজিৎ নন্দী নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুসুড়ি গ্রামের কিনু নন্দীর ছেলে। অভিযোগকারী যৌন হেনেস্তার শিকার শিশুটির পিতা প্রদীপ কুমার ঘোষের অভিযোগের প্রেক্ষিতে তাকে শুক্রবার (১২জুন) বাড়ি থেকে আটক করা হয়। ঘটনাটি ১ মাস আগের হওয়ায় বিষয়টি নিয়ে নানান গুঞ্জন ,আলোচনা সমালোচনার ঝড় বইছে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায়

পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে প্রদীপ কুমার ঘোষ একটি এনজিও তে চাকরির সুবাদে দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় (১৮) ও ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুসুড়ি গ্রামের বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ সূত্রে গত ৫ এপ্রিল দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঘুষুড়ি গ্ৰামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩), একই পুকুরে গোসল করছিল।

পরবর্তীতে শিশুটির মা তাকে বাড়িতে যেতে বললে সে পুকুরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা পুকুর ঘাটে গিয়ে দেখতে পান, অভিযুক্ত অভিজিৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তার মাকে বিস্তারিত জানায়। ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অভিজিৎকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিজিৎকে পুলিশ আটক করে থানায় এনে মামলায় গ্রেফতার দেখানো হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাতক্ষীরা কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক

কালিগঞ্জে যৌন হয়রানীর মামলায় ১ যুবক আটক   স্থানীয় সূত্রেঃ পাঁচ বছরের ১ শিশুকে যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিজিৎ নন্দী নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক সাতক্ষীরার বিস্তারিত

নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনভেশন প্রদর্শনীর সমাপনী

মাইরুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং

প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত স্ট্যাটাআপ , সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ‘- এর সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তারা বলেন, বর্তমান বিশ্ব জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়ক হবে এবং দেশের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সেরা বিজ্ঞান প্রকল্প,

স্টাটআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা

উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহ যোগানের পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনভেশন প্রদর্শনীর সমাপনী

নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনভেশন প্রদর্শনীর সমাপনী মাইরুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত স্ট্যাটাআপ , সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া বিস্তারিত

নীলফামারীতে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি)

নীলফামারী পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচির শুভ সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আগুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সোহেল পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের

কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এক যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। পরে অতিথিবৃন্দু আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহ্বান জানান।

নীলফামারীতে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন 

নীলফামারীতে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি) নীলফামারী পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ৫ বিস্তারিত

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রান্নাঘরে ভেজা কাপড় বদলাতে গেলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।

 

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে প্রতিবেশী মোতালেব হোসেনের ছেলে আলী হোসেনের পুকুরে গোসল করতে যায় ভিকটিম শিশুটি। গোসল শেষে ভেজা কাপড় বদলাতে হোসেনের রান্নাঘরে যায় শিশুটি। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুবাদে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  সুনামগঞ্জের দোয়ারাবাজারে রান্নাঘরে ভেজা কাপড় বদলাতে গেলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।   এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী বিস্তারিত

 

প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশে দেখা যায় প্রিয় দলের সমর্থনে সমর্থকদের অদ্ভুত উন্মাদনা। একইসঙ্গে, নিজ দলের প্রতি ভালবাসা প্রদর্শনে নিউটনিয়ান থার্ড ল’ থেকে শুরু করে সব ‘লজিক-স্ট্যাটিসটিকস-ফ্যাক্ট’ উল্টে-পাল্টে দেন সমর্থকরা। এমনই এক পাগলাটে ফ্যানের সন্ধান পাওয়া গেলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর গ্রামে।

 

বাড়ি-দেয়াল-গেট-সীমানাপ্রাচীর: সব জায়গাতে দেখা মিলবে ব্রাজিলের হলুদ-সবুজ রঙের ছোঁয়া। দেয়ালে আকাঁ গ্রাফিতি’তে স্থান পেয়েছে সেলেসাও কিংবদন্তি রোলানদো-কাকা-রবার্তো কার্লোস-নেইমারের ছবি। সাথে আছে ব্রাজিল আর বাংলাদেশের পতাকাও। বাড়ির সামনে বড় অক্ষরে লেখা ‘ব্রাজিল’।

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৫) নিজের বাড়িকে এভাবে-ই সাজিয়েছেন।

 

প্রিয় দলের জন্য, এমন সব আয়োজন দেখে বলতে বাকি থাকেনা যে তিনি ব্রাজিলের কড়া ভক্ত। রুবেল মিয়ার এমন ব্যতিক্রমী এই বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূরদূরান্তের মানুষ।

 

রুবেল মিয়া মৃত হাবিবুর রহমানের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। একসময় প্রায় আট বছর প্রবাসজীবন কাটিয়েছেন।

 

তিন বছর সিঙ্গাপুরে, এক বছর মালয়েশিয়ায়, এক বছর জর্জিয়ায় থাকার পাশাপাশি ভারত ও নেপালেও কিছু সময় ছিলেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।

 

ব্রাজিলের এই অদ্ভুত ফ্যানের ব্যতিক্রমধর্মী এই বাড়ি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। শুধু ব্রাজিল সমর্থকেরাই নন, অন্য দেশের ফুটবলপ্রেমীরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, ফুটবলপ্রেম ও সৃজনশীলতার মিশেলে তৈরি এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাড়িটি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এর ফলে এলাকাটির পরিচিতিও বেড়েছে।

 

ব্রাজিলের জন্য এমন পাগলাটে সমর্থনের পেছনে যুক্তি দিতে গিয়ে রুবেল মিয়া যমুনা টেলিভিশনকে বলেন, ‘ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। নিজের দেশের লাল-সবুজের পতাকাও এঁকেছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড় রোনালদো, রোনালদিনিও, রবার্তো কার্লোস, কাকা, নেইমারসহ অনেকের ছবি আঁকিয়েছি।’

 

বাড়ি রঙ করার প্রসঙ্গে রুবেল মিয়া বলেন, বাড়ি ও সীমানাপ্রাচীর রং করতে ১৮ দিন সময় লেগেছে। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বাকি কাজ শেষ করতে আরও পাঁচ থেকে ছয় দিন লাগবে। দুজন চিত্রকর ও চারজন কারিগর প্রতিদিন কাজ করছেন।

 

প্রতিদিন দূরদূরান্ত থেকে ব্রাজিল ভক্তরা ভীড় করছেন বাড়িটি দেখতে। কেউ কেউ আবার ভিডিও করে নিচ্ছেন; কেউ আবার তুলছেন সেলফি।

 

স্থানীয়রা জানান, শুধু ব্রাজিল সমথর্করাই নয়, অন্যদলের সমথর্করাও বাড়িটি পছন্দ করে। এবার ব্রাজিল-ই হবে চ্যাম্পিয়ন, এমনটাই আশা তাদের।

আখাউড়ায় পাওয়া গেলো ‘ব্রাজিল বাড়ি’

  প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশে দেখা যায় প্রিয় দলের সমর্থনে সমর্থকদের অদ্ভুত উন্মাদনা। একইসঙ্গে, নিজ দলের প্রতি ভালবাসা প্রদর্শনে নিউটনিয়ান থার্ড ল’ থেকে শুরু করে সব ‘লজিক-স্ট্যাটিসটিকস-ফ্যাক্ট’ উল্টে-পাল্টে দেন সমর্থকরা। এমনই বিস্তারিত

বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকে নির্দেশে সরকারি খাস জমির ৩৮টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ; গাছ জব্দ, মামলার প্রক্রিয়াধীন

 

 

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বান্দিগর গ্রামের মাহাদই পুকুরপাড় এলাকার সরকারি খাস জমি থেকে ৩৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছগুলো জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নির্দেশে আজগর আলীর ছেলে ফরহাদ হোসেন গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বেগুনবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেনকে অবহিত করেন। পরে তিনি বেগুনবাড়ি বাজারে গাড়িতে থাকা গাছগুলো এবং  ঘটনাস্থলের গাছগুলো জব্দ করেন।

 

 

পরবর্তীতে ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হককে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠান। প্রশাসনের পক্ষ থেকে জমি পরিমাপ করে সরকারি খাস জমি চিহ্নিত করতে লাল পতাকাযুক্ত খুঁটি স্থাপন করা হয়।

 

 

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, আমরা স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। ফরহাদ হোসেন আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছিল এবং জানিয়েছিল যে তিনি জমিটি লিজ নিয়েছেন। সেই প্রেক্ষিতে স্থানীয়ভাবে আলোচনা করে তাকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়। তবে যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে প্রশাসন অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

 

 

অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, গাছগুলো আমি নিজেই রোপণ করেছিলাম। আশপাশের জমির মালিকরা গাছের কারণে ফসল উৎপাদনে সমস্যার কথা জানান। তাদের অনুরোধ এবং স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঙ্গে আলোচনা করেই আমি গাছগুলো কেটে ফেলি।

 

 

তবে তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার গাছগুলো আটক করা হয়েছে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।

 

 

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, স্থানীয়রা আমাকে খবর দেয় যে সরকারি গাছ কেটে বিক্রি করা হচ্ছে এবং সে গাছগুলো বেগুনবাড়ি বাজারের পাশের একটি কাঠ ফারাই করা মিলে নিয়ে আসা হচ্ছে আমি তাৎক্ষণিক সে গাড়িসহ গাছগুলো জব্দ করি এবং প্রশাসনকে খবর দেই যেহেতু আমি এই ইউনিয়নের দায়িত্ব রয়েছে এই ইউনিয়নের ভালোমন্দ আমার দেখার দায়িত্ব রয়েছে।

 

 

প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেন আরও বলেন, আমার বিরুদ্ধে টাকা দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ব্যক্তির কাছে কোনো ধরনের অর্থ দাবি করিনি।

 

তিনি দাবি করেন, সরকারি গাছগুলো প্রায় তিন লাখ টাকার কাছাকাছি মূল্যে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বাবুল হোসেন বলেন, বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শুরু হওয়ায় সংশ্লিষ্টরা নিজেদের দায় এড়াতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন এবং আমাকে দোষারোপ করার চেষ্টা করছেন।

 

 

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে গাছগুলো জব্দ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসনের তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকে নির্দেশে সরকারি খাস জমির ৩৮টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ; গাছ জব্দ, মামলার প্রক্রিয়াধীন

বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকে নির্দেশে সরকারি খাস জমির ৩৮টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ; গাছ জব্দ, মামলার প্রক্রিয়াধীন       ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ   ঠাকুরগাঁও সদর উপজেলার বিস্তারিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫ বছর বয়সী এক শিশু।

 

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন— ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)। সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

 

স্থানীয় বাসিন্দা সুরভী বড়ুয়া জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়াকেও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

 

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রাম শহরে কর্মস্থলে ছিলেন। রাতে বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

 

তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। ওই লেনদেন-সংক্রান্ত কাগজপত্রের খোঁজে লিমন তার বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তার সন্দেহ। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫ বছর বয়সী এক শিশু।   শনিবার (১৩ বিস্তারিত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এর ফলে, ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত বহু শিক্ষক তাদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

 

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি। বঞ্চিত শিক্ষকদের চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

 

শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, সরকার এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ দেশের জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ হারে প্রদত্ত উৎসব ভাতা ধাপে ধাপে ১০০%-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিআইপি অমল পোদ্দার।

কল্যাণ ট্রাস্ট-উৎসব ভাতা তহবিল থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে: শিক্ষামন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩