সারাবাংলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারে রাজধানীতে দায়িত্ব পালন করছেন।

 

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই জানিয়েছিল, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২ শতাধিক জায়গায় বসবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড, থাকবে গোয়েন্দা নজরদারি, ৪টি কন্ট্রোল রুম থেকে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম।

 

এ ছাড়া, রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১ প্ল্যাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবে র‌্যাবের বিশেষ টিম।

 

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

 

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না। তবে, জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক জীবন কোনো সহজ-সরল পথ নয়। এখানে ত্যাগ, ঝুঁকি ও লড়াই রয়েছে।

 

সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

পোস্টে ডা. মাহমুদা মিতু জানান, সংসদে তার প্রথম বক্তব্য দেওয়ার দিনটি ছিল তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গত ১৭ বছরে অনেক মানুষ নানা ধরনের ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। সে কারণেই বর্তমান সংসদকে অনেকেই ‘মজলুমের সংসদ’ বলে অভিহিত করেন।

 

তিনি লেখেন, এই সংসদে ভাই হারানো বোন, স্বামী হারানো স্ত্রী, পিতৃহারা সন্তান এবং মৃত্যুদণ্ডের মঞ্চ থেকে ফিরে আসা মানুষ রয়েছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব যেমন আছে, তেমনি রয়েছেন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদরাও।

 

রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, ‘রাজনীতিতে আসার অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলব— বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।’

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অনেক ব্যর্থতা থাকলেও বড় অর্জন হলো দেশের জন্য যুক্তি, তর্ক ও নীতিগত বিতর্ক করার একটি পরিবেশ তৈরি হয়েছে।

 

নিজের প্রথম সংসদীয় বক্তব্য প্রসঙ্গে ডা. মিতু দাবি করেন, সরকারদলীয় বিভিন্ন নেতা, মন্ত্রী, চিফ হুইপ এবং সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রশংসা করেছেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকেও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় তাদের কর্মকাণ্ডে তার রাগ হয়, আবার কখনো দয়াও হয়। তবে এসব সমালোচনা তাকে আরও দৃঢ় হতে এবং প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে বলেও মন্তব্য করেন।

 

পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এটা ১৭ বছর পরের বাংলাদেশ। অনেক প্রাণের বিনিময়ের বাংলাদেশ। এটাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়েন না। এর ফল ভালো হবে না। হয় না।’

বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক জীবন কোনো সহজ-সরল পথ নয়। এখানে ত্যাগ, ঝুঁকি ও লড়াই রয়েছে।   সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড বিস্তারিত

 

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

নীলফামারী সদর উপজেলার জাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ভাই অপরাধীদের গ্রেফতার এবং মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যাদুরহাট বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ ওবায়দুল রহমান (বানিয়ি), যাদুরহাট বাজার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান

রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনের বক্তারা বলেন, যাদুরহাট বাজারের ব্যবসায়ী মোঃ ওবায়দুল রহমান (বানিয়ি) পরিচালিত স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও একটি পক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দোষ কাউকে হয়রানি না করারও দাবি জানান বক্তারা।

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন 

  নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন   মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) নীলফামারী সদর উপজেলার জাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত বিস্তারিত

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হবে এ মামলার শুনানি।

 

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সুপ্রিম কোর্টের প্রশাসন জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে।

 

এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।

 

উল্লেখ্য, গত ৭ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ঘাতক সোহেল রানা। এই অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে।

রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, আপিল শুনানি শুরু যে কোনো দিন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। বিস্তারিত

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

 

রোববার (১৫ জুন) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’য়ে শেষ হয়।

 

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

 

বর্ণাঢ্য সাজসজ্জা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করলে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

 

রেফারির বাঁশিতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধজুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র’য়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

 

মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের পতাকা, জার্সি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।

 

খেলা শেষে, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, গোলশূন্য

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।   রোববার (১৫ জুন) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিস্তারিত

সাতক্ষীরার কালিগঞ্জে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার ক্লিনিকে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছিলো। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, ইয়াছিন আলী কোন এমবিবিএস সার্টিফিকেটধারী চিকিৎসক নন। অথচ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখতেন, প্রাকটিস করতেন। তার ভুল চিকিৎসা দেওয়ার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

অভিযানকালে এসবের সত্যতা পাওয়া গেছে ও ডাক্তার পদবি ব্যবহৃত সিলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।

সাতক্ষীরায় এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা, ছয় মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বিস্তারিত

 

নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

নীলফামারী স্থানীয় সরকার ব্যবস্থাকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিল ডেভলপমেন্টে সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান বলেন, “ইউনিয়ন পরিশোধ হলো স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরো কার্যকর করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্ম ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত   মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) নীলফামারী স্থানীয় সরকার ব্যবস্থাকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব বিস্তারিত

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। সোমবার

(১৫ জুন) ১১ টায় কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে

ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নিহতের মা আফরোজা বেগম, ভাই মোঃ. এনামুল হক, মোঃ ওয়াদুদ মিয়া, আব্দুল মাজেদ ও স্থানীয় নাসির উদ্দিন সহ অন্ন্যরা। এ সময় বক্তারা বলেন, গত ১ জুন বিকেলে রেজাউল করিম উপজেলার মাগুরা দোলাপাড়ার গড়েরপার এলাকায় তার ফুফার বাড়িতে দাওয়াতে যান। সেখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ফুফা আমিনুরের ভাইদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা রেজাউলকে মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ মামলার আসামি মোঃ রাকিব ইসলাম, আসাদুজ্জামান বিটু, আব্দুল আজিজ, আখতারুজ্জামান বিদেশে লোক পাঠানোর নামে ভিসাপ্রতারক ও তাই খেলার সঙ্গে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অর্থের প্রভাব খাটিয়ে তারা আইনের আওতার বাইরে থাকার চেষ্টা করছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিহত রেজাউল করিম মাগুরা দোলাপাড়া গ্রামের পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুল

ওহাবের ছেলে এবং দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, “ঘটনার পর দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন   মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিস্তারিত

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে জেলা শহরের জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্মের সভাপতি আকতারুল আলম রঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক। স্বাগত বক্তব্য দেন

ডেমোক্রেসিওয়াচ’র জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা

(ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুল রহমান। বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সীমা পারবেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জেবুন নাহার ও বন কর্মকর্তা আতাউর রহমান। ডেমোক্রেসিওয়াস’র জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা

(ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান জানান, যুবকদের হাত ধরে বদলেছে সবকিছু। পড়াশোনার পাশাপাশি সমাজিক কর্মকাণ্ডেও জড়াতে হবে। এজন্য এখন থেকে নিজেদের লক্ষ্য তৈরি করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার প্রধানের এই উদ্যোগ সারাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। আমরা তার উদ্যোগকে সফল করতে একটি করে গাছের চারা লাগাতে চাই। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপনের জন্য নাগরিক প্লাটফর্মের উদ্যোগে বিভিন্ন গাছের চারা

হস্তান্তর করা হয় অধ্যক্ষের কাছে।

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা 

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী) নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ বিস্তারিত

সাভারে নিরাপদ সড়ক চাই (নিসচার) সাভার উপজেলা শাখার যুব সম্পাদক হলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সেঁজুতি হোসাইন।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা সেঁজুতি হোসাইন। ঢাকা জেলার সাভারে স্থায়ী বাসিন্দা হিসেবে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন জনগণের পক্ষে। বিগত আওয়ামী সরকার পতনে সাভার উপজেলায় ছাত্র-জনতার পক্ষে ভূমিকা রাখায় আলোচিত নেত্রী হিসেবে জনগণের মধ্যে জায়গা করে নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠনের ঢাকা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে নতুন এই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের ঢাকা জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের অন্যতম সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ অবস্থায় থাকলেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সাভার উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ জুন ২০২৬ তারিখে সাভার উপজেলা কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সেঁজুতি হোসাইনকে যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে

সেজুতি হোসাইন বলেন, আমি সব সময় জনগণের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি। জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি অবশ্যই সক্রিয়ভাবে সেই দায়িত্ব পালন করব পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারে জনগণের পাশে থাকবো। নিরাপদ সড়ক প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। এ বিশেষে প্রশাসন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।

সাভারে নিরাপদ সড়ক চাই (নিসচার) সাভার উপজেলা শাখার যুব সম্পাদক হলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সেঁজুতি হোসাইন।

সাভারে নিরাপদ সড়ক চাই (নিসচার) সাভার উপজেলা শাখার যুব সম্পাদক হলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সেঁজুতি হোসাইন।   রাকিবুল ইসলাম রঞ্জু: জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা সেঁজুতি হোসাইন। ঢাকা জেলার সাভারে বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩