শাহীন মন্ডল,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে সংগঠনের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ, রঞ্জন মজুমদার ভোলা,প্রচার সম্পাদক মোখলেছুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক নোমান ফেরদৌস খাঁন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
Leave a Reply