গাজীপুর পরিবেশ দূষণ রোধে দুটি অভিযান পরিচালিত হয় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুর পরিবেশ দূষণ রোধে দুটি অভিযান পরিচালিত হয়

গাজীপুর পরিবেশ দূষণ রোধে দুটি অভিযান পরিচালিত হয়

মোঃ শফিকুল ইসলাম জেলা রিপোর্টার  পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর পৃথক ২ টি অভিযান: জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় সারাবো, কাশিমপুর, গাজীপুর এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানার ম্যানেজার কোরবান আলী কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া হাতিমারা কাশিমপুর, গাজীপুর এলকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লি: ইউনিট-০২ নামক কারখানাকে একই অপরাধে ২ লক্ষ টাকা  জরিমানা করা হয় ও দুটি কারখানারই উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। 

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং এছাড়া  পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় র‍্যাব-১ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ এর নেতৃত্বে টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অন্য একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্টে হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং তাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঁইয়া, ও পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস,  আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন র‍্যাব-১ এর সদস্যবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d