জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষপান - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষপান

জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষপান

Oplus_131072

জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার চারজন বিষ পান করেছেন। তাঁরা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের সূত্রগুলো জানিয়েছেন, তাঁরা সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁরা কেন বিষ পান করেছেন, তা জানা যায়নি।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিষ পান করা এই চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তাঁরা বিষ পান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ৫৫ জন এখনো ওই হাসপাতালে আছেন। তাঁদের মধ্যে চারজন আজ বিষ পান করেছেন। কিন্তু কেন বিষ পান করেছেন, বিষ তাঁরা কোথায় পেলেন, তা তাঁরা বুঝতে পারছেন না। হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আহত ব্যক্তিদের অবস্থা জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিউর রহমান প্রথম আলোকে বলেন, চারজনই এখন ঝুঁকিমুক্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d