টাঙ্গাইলে করোনার সর্বোচ্চ রেকর্ড,১দিনে ৮৫ জন আক্রান্ত,মোট মৃত্যু ৯৫ জন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে করোনার সর্বোচ্চ রেকর্ড,১দিনে ৮৫ জন আক্রান্ত,মোট মৃত্যু ৯৫ জন।

টাঙ্গাইলে করোনার সর্বোচ্চ রেকর্ড,১দিনে ৮৫ জন আক্রান্ত,মোট মৃত্যু ৯৫ জন।

মোহাম্মদ বিল্লাল হোসেন
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

টাঙ্গাইলে সর্বোচ্চ রেকর্ড, ১দিনে ২৭১টি স্যাম্পল পরীক্ষায় ৮৫ জন করোনা আক্রান্ত ও এ পর্যন্ত মোট মৃত্যু ৯৫ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬১৭ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ আবুল ফজল, মোঃ সাহাবউদ্দিন খান ১৫ জুন মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৫৬ জন, কালিহাতীতে ১২ জন, সখীপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, মধুপুরে ১ জন, দেলদুয়ারে ৬ জন, নাগরপুরে ১ জন ও ধনবাড়ী ১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৩২২ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১০০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ৩২৫ জন, নাগরপুরে ১৩৩ জন, দেলদুয়ারে ২৪০ জন, সখীপুরে ২৮৬ জন, মির্জাপুরে ৭১২ জন, বাসাইলে ১৫০ জন, কালিহাতীতে ৫১১ জন, ঘাটাইলে ৩৪০ জন, মধুপুরে ২৯০ জন, ভূঞাপুরে ২৪৭ জন, গোপালপুরে ১৯১ জন ও ধনবাড়ীতে ১৯২ জন।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, সদর উপজেলায় ৩৭ জন, নাগরপুরে ২ জন, দেলদুয়ারে ৮ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৯ জন, বাসাইলে ৫ জন, কালিহাতীতে ৮ জন, ঘাটাইলে ১১ জন, মধুপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ২ জন ও ধনবাড়ীতে ৩ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d