দেশে যখন ওষুধের জন্য হাহাকার তখন টাঙ্গাঋইলে সরকারি হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেশে যখন ওষুধের জন্য হাহাকার তখন টাঙ্গাঋইলে সরকারি হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার -গণ টিভি

দেশে যখন ওষুধের জন্য হাহাকার তখন টাঙ্গাঋইলে সরকারি হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার -গণ টিভি

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১- জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসীতে এবং উপ- স্বাস্থ্যকেন্দ্রে ও ওয়ার্ডের ওষুধের চাহিদাপত্রে স্বাক্ষর নিয়ে ঐ পত্রে উল্লেখিত পরিমাণ ওষুধ সরবরাহ না করে স্টোরে জমা করতে থাকে। এতে করে ঐ স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

এদিকে, রোববার দুপুরে মেয়াদ উত্তীর্ণ ঐ ওষুধ ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোর রুমের পাশে পুরুষ ওয়ার্ডের সামনে জমা করে রাখে স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার।

সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধ গুলো উদ্ধার করেন এবং ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিরাজ আহমেদকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d