নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি-গণ টেলিভিশন

নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি-গণ টেলিভিশন

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আব্দুল্লাহ সর্দার (১৮) নামের এক তরুণ এখনও নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার সকালে পদ্মা নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, পদ্মা নদীতে ঢেউয়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ছিল আব্দুল্লাহ। নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পার হলেও গতকাল বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তিনি উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর মুন্সি ডাঙ্গী গ্রামের বাসিন্দা জোহর উদ্দিন সর্দারের মেজ ছেলে।

স্থানীয় জেলে আদেল ফকির (৭০) জানান, তিনি পদ্মা নদীর ওপারে চরের কাছাকাছি একজন মাঝিসহ ছোট একটি নৌকা ডুবে যেতে দেখেন। পানিতে পড়ে ছেলেটি কয়েকবার হাত উঁচু করে হাবুডুবু খেতে থাকে।\হখবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন ও সদর ইউপি\হচেয়ারম্যান আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।\হনিখোঁজ যুবকের স্বজনদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও নদী উত্তাল থাকায় বেশিদূর অগ্রসর হতে পারেননি তারা। পরে গতকাল বিকেলের দিকে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

নিখোঁজ যুবকের উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বলেন, এই প্রতিকূল আবহাওয়ায় তাদের পক্ষে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাছাড়া নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় নিখোঁজ যুবক স্রোতের তোড়ে অনেক দূরে চলে গেছেন বলে ধারণা করছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d