ভূঞাপুরে ভুট্টাক্ষেত থেকে সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার! - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভূঞাপুরে ভুট্টাক্ষেত থেকে সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার!

ভূঞাপুরে ভুট্টাক্ষেত থেকে সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার!

ভূঞাপুরে ভুট্টাক্ষেত থেকে সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার!

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি নির্বাচনে ছিনতাই হওয়ার ৪১ দিন পর সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২নং গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকার ভুট্টাক্ষেত থেকে ছিনতাই হওয়া বস্তাবন্দি ব্যালট পেপার উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, উপজেলার ২নং গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষনার পর ফেরার পথে পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন আক্রমণ করে ও তাদের পক্ষে ফলাফল ঘোষনা দিতে বলে। তাদের পক্ষে ফলাফল ঘোষনা না দেওয়ায় ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে বাদীর দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলযুক্ত ব্যালট গুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় গত (৩০ ডিসেম্বর) অজ্ঞাত ৮/৯’শ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ও সংঘর্ষের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। উপজেলার ২নং গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ফলাফল ঘোষনা দিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা লোকজন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ফেরার পথে নিকলাপাড়া এলাকায় আসলে অতর্কিত ভাবে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের সময় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দুর্বৃত্তদের সাথে ধস্তা-ধস্তি এবং এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় নির্বাচনের চারদিন পর ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৮/৯’শ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d