সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপ‌জেলায় অসহায় দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলী‌গের উদ্যো‌গে শুক্রবার (৩০এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলার সিংহপ্রতাপ গ্রামের কৃষক জাহিদ হোসেন ও ওহিদুল এর ১২ কাঠা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
উপ‌জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি শওকত হো‌সেন মুকু‌লের দিক নি‌র্দেশনা ও সো‌হেল মাহমু‌দের পরিচালনায় ধান কাটা ও পৌ‌ছে দেওয়ার কা‌জে অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা আমীন খন্দকার, ইউপি সদস্য শাহজাহান প্রমূখ। এছাড়াও উপ‌জেলা যুবলীগের বেশ কিছু নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।
কৃষক জাহিদ হোসেন বলেন, ধান কাটার লোক পাওয়া যায় না, একজন লোক ঠিক করতে অনেক টাকা লাগে। এতো টাকা খরচ করে ধান কাটা সম্ভব নয়। এই অবস্থায় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আমি উপজেলা যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ
সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী লকডাউনের কারণে নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকতে বলেছেন। তাই আমরা আজকে দুজন অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা যুবলীগ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d